রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

প্রথম স্বামীকে ডিভোর্স, এবার বাল্যবন্ধুর প্রেমে মজেছেন মধুমিতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’ করতে গিয়েই অভিনেতা সৌরভ চক্রবর্তীর প্রেমে পড়েছিলেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। তারপর সংসারও করেছেন দুজন। বছরখানেকের ব্যবধানে বিচ্ছেদের পথে হাঁটেন মধুমিতা-সৌরভ জুটি। এবার নতুন করে জীবনকে গুছিয়ে নিতে চাইছেন ‘বোঝেনা সে বোঝেনা’র পাখি। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিভোর্সের পর প্রথমবারের মতো নিজের জীবনের নতুন পরিকল্পনার কথা শেয়ার করলেন অভিনেত্রী মধুমিতা।

এ সময় ভালোবাসার মানুষ দেবমাল্য চক্রবর্তীর কথা ফাঁস করে জানিয়ে দিলেন ২০২৫ সাল নাগাদ বিয়ে করার কথা ভাবছেন।

মধুমিতা জানিয়েছেন, দেবমাল্য তার ছোটবেলার বন্ধু। মাঝে অবশ্য দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না তাদের। এরপর হঠাৎ করেই আবার যোগাযোগ হয় দুজনের। আর দেখা হওয়ার পর ছোটবেলার এ বন্ধুর প্রেমেই পড়েছেন অভিনেত্রী। 

আরও পড়ুন: প্রাণনাশের হুমকির মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন সালমান

যদিও প্রেমিকের নাম প্রকাশ্যে আনলেও তিনি কী করেন বা কোথায় থাকেন তা নিয়ে রহস্য রেখেছেন মধুমিতা। জানিয়েছেন, দেবমাল্য যেহেতু ইন্ডাস্ট্রির কেউ নয়, তাই এভাবে চর্চায় আসতে চান না। একটু আড়াল রাখতেই এই সিদ্ধান্ত।

মাত্র ১৮ বছর বয়সে মধুমিতা বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তীকে। ২০১৫ সালে ‘বোঝে না সে বোঝে না’ চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সারেন তিনি। এরপর ২০১৯ সালে তাদের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসে।

দেবমাল্যর সঙ্গে প্রেম নতুন শুরু হলেও, ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এখন থেকেই। স্পষ্ট করলেন অভিনেত্রী বলেন, আমরা পরবর্তী অধ্যায়ের জন্য তৈরি হচ্ছি। জানালেন পরের বছর, অর্থাৎ ২০২৫ সালেই হয়তো সুখবরটা ভাগ করে নেবেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/ আই.কে.জে/

মধুমিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250