বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ উদ্দিন চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী *** ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা

আমেরিকার হামলা সংঘাতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়েছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি: সংগৃহীত

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সোমবার (২৩শে জুন) সাংবাদিকদের জানিয়েছেন, এ হামলা সংঘাতে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়িয়েছে এবং উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

পেসকভ আরও উল্লেখ করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কী হয়েছে এবং কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি রয়েছে কী না, তা এখনো স্পষ্ট নয়। তার মতে, হামলার পর ইরানের ভূ-ভাগের পরিস্থিতি উদ্বেগের কারণ হতে বাধ্য। খবর রয়টার্সের।

পেসকভ জানান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুনির্দিষ্টভাবে এ হামলার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগে থেকে অবহিত করেননি, যদিও তারা সাধারণভাবে আমেরিকার সামরিক সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন।

রাশিয়া এখন কী করতে প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, মস্কো মধ্যস্থতাকারী হিসেবে থাকার প্রস্তাব করেছে। পরবর্তী পদক্ষেপ ইরানের প্রয়োজনের ওপর নির্ভর করবে।


ইরানে আমেরিকার হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250