বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিত্যক্ত টিউবওয়েল থেকে বেরোচ্ছে গ্যাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে থাকা পরিত্যক্ত টিউবওয়েল থেকে কোনো প্রকার চাপ ছাড়াই পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) বিকেলে থেকে এ দৃশ্য দেখা যায়। এ ঘটনায় ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয় লোকজন।

শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, টিউবওয়েল থেকে গ্যাস বের হওয়ার খবর পেয়ে ওই গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে ছুটে এসেছেন এলাকার অনেকেই। বিষয়টি দেখে সকলেই হতবাক হয়েছেন। এলাকার লোকজনের পাশাপাশি শুক্রবার সকাল থেকে এলাকার আশপাশের লোকজন একনজর দেখতে সেই বাড়িতে ভিড় করছেন।

সিরাজুল ইসলামের স্ত্রী রমিজা খাতুন গণমাধ্যমকে জানান, তাদের বসত ঘরের পিছনের একটি টিউবওয়েল প্রায় ১০বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রতিদিনের মতো আজ সকালে তিনি নিজ বসত ঘরে অবস্থান করছিলেন। এরই মধ্যে সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ পানির বিকট শব্দে শুনে ঘর থেকে বের হন তিনি। ঘরের পিছনে গিয়ে দেখেন চাপ ছাড়াই নষ্ট টিউবওয়েল থেকে অনবরত পানি বের হচ্ছে। ভয় পেয়ে দুপুরের দিকে ৯৯৯ এ কল দিলে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। পরে আগুন জ্বালালে তারা নিশ্চিত হন এটি গ্যাস। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে এবং সেখানে উৎসুক মানুষের ভির জমে যায়।

আরও পড়ুন: কুমিল্লায় নতুন টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মুহাম্মদ আলী বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে লাল নিশানা লাগিয়ে আসছি। পাশাপাশি বাড়ির লোকজনদের সর্তক করে আসি যেন কেউ এটির আশপাশে আগুন না নিয়ে আসে। আমরা এ বিষয়ে পরবর্তি ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলো। তারা বাড়ির লোকজনকে সতর্ক করে এসেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে তথ্য পাঠানো হয়েছে। তথ্য মোতাবেক পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/ 

গ্যাস পরিত্যক্ত টিউবওয়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250