মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

সম্প্রীতি বাড়াতে ‘পাড়া উৎসব’ করবে ডিএনসিসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে মেল-বন্ধন আরও দৃঢ় করতে পাড়া উৎসবের আয়োজন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৯শে নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান এ বিষয়ে একটি নোটিশ ডিএনসিসির সকল বিভাগে প্রেরণ করেছেন।

সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক পাড়া উৎসব আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সার্বিকভাবে বাস্তবায়ন করার জন্য প্রস্তুতিমূলক সভা ২০শে নভেম্বর নগর ভবনে অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন : জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি : পরিবেশ উপদেষ্টা

জানা গেছে, পাড়া উৎসব আয়োজন বিষয়ক সভা সংক্রান্ত চিঠি ইতোমধ্যে ডিএনসিসির সকল বিভাগে প্রেরণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। 

পাড়া উৎসব বিষয়ক সভায় সভাপতিত্ব করবেন ডিএনসিসিরি প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। সকল কর্মকর্তাদের সভায় উপস্থিত থাকা নিশ্চিত করতে বলা হয়েছে।

এস/ আই.কে.জে/ 

পাড়া উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250