বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাটের বাইরে রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল।

তিনি বলেন, শ্রমিকদের বেতন বাড়ানো হলেও নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় বেটার লাইফ (মানসম্মত জীবন) পাচ্ছেন না তারা। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন।

দেশের ৮৪ শতাংশ রপ্তানি আয়ের নেতৃত্ব পোশাকখাত দিচ্ছে জানিয়ে মহিউদ্দিন রুবেল বলেন, আমরা পোশাকখাতের শ্রমিকদের বেটার লাইফ উপহার দিতে ১০ শতাংশ বেতন বাড়িয়েছি। কিন্তু এতে তাদের জীবনমান উন্নয়ন হবে না, বা হচ্ছে না। তাদের বেটার লাইফ দিতে হলে অবশ্যই নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাটের আওতামুক্ত রাখতে হবে।

তিনি বলেন, আমরা যদি এসব পণ্য ভ্যাটের বাইরে না রাখতে পারি তাহলে তারা কারখানায় কোয়ালিটি সময় দিতে পারবে না। সরাসরি উৎপাদনে এর প্রভাব পড়বে। আমরা উৎপাদনে পিছিয়ে পড়বো, বাধাগ্রস্ত হবে রপ্তানি খাত।

আরও পড়ুন: ‘তেলের সংকট ১০ দিনের মধ্যে কেটে যাবে’

সরকারের কাছে অনুরোধ জানিয়ে মহিউদ্দিন রুবেল বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ভ্যাট-ট্যাক্সের আওতামুক্ত রাখা হোক। শুধু পোশাকশ্রমিকদের কথা ভেবে নয়, পুরো নিম্ন আয়ের মানুষের কথা প্রাধান্য দিয়ে হলেও ভ্যাটমুক্ত করা হোক।

বুধবার (১২ই ফেব্রুয়ারি) রাজধানীর এমসিসিআই কার্যালয়ে ‘ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

এসি/ আই.কে.জে


ভ্যাটের আওতামুক্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250