বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

বিচারকাজ থেকে বিরত রাখা হবে ১২ বিচারপতিকে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার (১৬ই অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বলেন, আগামী ২০শে অক্টোবর আদালত বসছে। ওই দিন থেকে বিচারকের আসনে ১২ জন বিচারপতিকে না বসানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

আজিজ আহমদ বলেন, বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। এ বিষয়ে তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না সুপ্রিম কোর্ট। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে এই ১২ জনকে বেঞ্চে না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, বিভিন্ন অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

জানা যায়, ১২ বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তারা আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ আছে।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা কর্মকর্তাদের রদবদল করে। বিচারঙ্গণেও ব্যাপক রদবদল করা হয়।

আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে এখনো যারা কাজ করেছেন এমন বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার সকালে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।

সকাল ১১টায় তাদের হাইকোর্ট ঘেরাও কর্মসূচি শুরুর আগেই ১২ বিচারপতিকে প্রধান বিচারপতির চায়ের আমন্ত্রণ জানানোর বিষয়টি জানা যায়।

এর আগে গত ১০ই আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করেছিল আন্দোলনকারীরা। সেদিন সকালে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডাকা হলে এই কর্মসূচি দেওয়া হয়। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতি পদত্যাগ করেন।

ওআ/কেবি

বিচারপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250