রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় চিন্তাবিদ আহমদ ছফা: সলিমুল্লাহ খান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

বাংলাদেশের মানুষের মনে সাম্যের যে আকাঙ্ক্ষা, তা প্রয়াত লেখক ও সমাজচিন্তক আহমদ ছফার মধ্যে ছিল। তিনি অনুধাবন করতেন, বাংলাদেশ একদিন নিজের পায়ে দাঁড়াবে। মানুষ না খেয়ে থাকবে না। সব আধিপত্যবাদের বিরুদ্ধে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে। ধীরে ধীরে তার প্রতিফলন হচ্ছে। তাই আহমদ ছফা ছিলেন জনসাধারণের কবি। মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় চিন্তাবিদ আহমদ ছফা।

রোববার (১১ই জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে সাধারণ কবরস্থানে আহমদ ছফার কবরের পাশে দাঁড়িয়ে এ কথাগুলো বলেন লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আহমদ ছফার কবরে নামফলক স্থাপন উপলক্ষে সেখানে যান সলিমুল্লাহ খান।

সলিমুল্লাহ খান মনে করেন, আহমদ ছফা যে সমাজের স্বপ্ন দেখতেন, সে সমাজ এখনো প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, ‘তিনি যা কল্পনা করেছিলেন, তিনি যে সমাজের স্বপ্ন দেখেছিলেন, সেটি এখনো ভবিষ্যতের গর্ভে আছে। সেই অর্থে জনসাধারণের কবি বলছি, অর্থাৎ জনসাধারণের মনের যে আকাঙ্ক্ষা, সাম্যের আকাঙ্ক্ষা, সেটা তার মধ্যে আছে।’

আহমদ ছফা কবি–সাহিত্যিকদেরও কবি ছিলেন। এখন তিনি সর্বসাধারণের কবি হিসেবে পরিচিত হয়েছেন। সলিমুল্লাহ খান বলেন, ‘শুধু কবি নন, তিনি কথাশিল্পী। তিনি চিন্তাবিদ। যাদের আমাদের দেশে এক শব্দে বুদ্ধিজীবী বলে।’

বিগত সময়ে বিভিন্ন সরকার আহমদ ছফাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি উল্লেখ করে সলিমুল্লাহ খান বলেন, দেশের মানুষ তাকে সম্মান জানাচ্ছে বলেই আজকে ঢাকা উত্তর সিটি করপোরেশন তার এই স্মৃতিফলকে আরেকটা ফলক স্থাপন করেছে, তারই কবিতার উদ্ধৃতি দিয়ে। এটা তার প্রতি একধরনের স্বীকৃতি। তবে মৃত্যুর পর আহমদ ছফাকে যে একুশে পদক দেওয়া হয়েছিল, সেটাও মনে রাখার মতো বলে উল্লেখ করেন সলিমুল্লাহ খান।

সম্প্রতি আহমদ ছফার কবরের নামফলক নতুন করে স্থাপন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আগের নামফলকের লেখা মুছে যাওয়ায় প্রয়াত এই লেখকের পরিবার ও সমর্থকদের অনুরোধ এ উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

রোববার আহমদ ছফার কবরে গিয়ে দেখা যায়, কবরের এক পাশে তারই লেখা একটি গানের অংশ বসানো হয়েছে—

‘আমার কথা কইবে পাখি করুণ করুণ ভাষে

আমার দুঃখ রইবে লেখা শিশির ভেজা ঘাসে

আমার গান গাইবে দুখে পথ হারানো হাওয়া

আমার নাম বলবে মুখে মেঘের আসা যাওয়া

ইন্দ্রধনু লিখবে লিখন কেমন ভালোবাসে

দীঘল নদী করবে রোদন সমাধিটির পাশে।’

কবরের অন্য পাশে রয়েছে আহমদ ছফার ‘কবি ও সম্রাট’ কবিতায় মীর ত্বকী মীরের নামে তিনি যে আত্মপরিচয় লিখেছিলেন, সেই অংশ—‘আমি তো দেহাতি লোক সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকি। এমন তৌফিক নেই অক্ষমতা চাকি। বুলিতে মাটির গন্ধ, লেবাসে মিসকিন, ভাঙাচোরা মানুষের সঙ্গে কাটে দিন।’

এ ছাড়া কবরটিতে আহমদ ছফার পারিবারিক তথ্য ও তার অবদানের তথ্য সংযুক্ত করা হয়েছে।

আহমদ ছফার কবরে নামফলক স্থাপন উপলক্ষে রোববার বিকেলে সেখানে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ ইজাজ। তিনি জানান, উত্তর সিটি করপোরেশন দ্রুততম সময়ে আহমদ ছফার কবরটিকে পার্শ্ববর্তী শহীদ বুদ্ধীজীবী কবরস্থানে সরিয়ে নেবে। আগামী এক মাসের মধ্যেই তারা এটি করবেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাজেকা ফেরদৌস, আহমদ ছফার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আব্দুল হক, আহমদ ছফার পালক পুত্র সুশীল সিংহ, ‘আহমদ ছফা রচনাবলি’র সম্পাদক নূরুল আনোয়ার প্রমুখ। পরে তারা আহমদ ছফার কবর জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের কবরের পাশে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হন।

নূরুল আনোয়ার সম্পর্কে আহমদ ছফার ভাইয়ের ছেলে। তিনি অভিযোগ করেন, মৃত্যুর পরে আহমদ ছফাকে তার পরিবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে চেয়েছিল, কিন্তু তৎকালীন বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাধায় সেটা হয়নি। তিনি বলেন, দেশের মানুষ ও সরকারের উচিত, আহমদ ছফাকে নতুন করে সম্মান দেখানো।

সলিমুল্লাহ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250