শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

দৃষ্টিশক্তি ভালো রাখতে খেতে পারেন পেস্তা বাদাম

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার টাফ্‌টস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, দৃষ্টিশক্তি ভালো রাখতে ও ‘ম্যাকিউলার ডিজেনেরশন’-এর মতো চোখের অসুখ ঠেকাতে পারে পেস্তা বাদাম। বাদাম হিসেবে তা শুধু সুস্বাদু নয়, পুষ্টিগুণেও ভরপুর। পেস্তার গুণে বয়সকালেও চোখের জ্যোতি কমবে না, এমনটিই বলছে সাম্প্রতিক গবেষণা।

গবেষণার উদ্দেশ্য ছিল, প্রতিদিন দু’মুঠো পেস্তা খেলে বয়সকালেও দৃষ্টিশক্তি ধরে রাখা সম্ভব কী না, তা দেখা। দেখা গিয়েছে, এই বাদামে থাকা লুটেন ম্যাজিকের মতো কাজ করে। ‘এজ-রিলেটেড ম্যাকিউলার ডিজেনারেশন’ বা এএমডি-র মতো অসুখ প্রতিরোধে তা সক্ষম। ম্যাকুলায় থাকা লুটিন চোখের কোষকলাকে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থাকে বাঁচাতে সাহায্য করে। সহজভাবে বললে, এটি ফিল্টার হিসেবে কাজ করে। কোনো কারণে সেই উপাদানের ঘনত্ব কমলে, দৃষ্টিশক্তিতেও তার প্রভাব পড়ে।

গবেষকেরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, দু’মুঠো পেস্তা বাদাম নিয়মিত খেলে ম্যাকিউলার পিগমেন্ট অপটিক্যাল ডেনসিটি (এমপিওডি) বাড়ে। বয়স বাড়ার সঙ্গে এমপিওডি কমে যায়। আর তাতেই দৃষ্টিশক্তি ক্ষয়ের ঝুঁকি তৈরি হয়। পেস্তায় থাকা লুটিন চোখের প্রয়োজনীয় উপাদানটি জোগান দেয়। এ ক্ষেত্রে বয়স্কদের দৃষ্টিশক্তি ভালো রাখতেও পেস্তা বিশেষ কার্যকর।

মুখ্য গবেষক ট্যামি স্কট বলছেন, ‘গবেষণালব্ধ ফল বলছে, পেস্তা শুধু সুস্বাদু খাবারই নয়, বরং দৃষ্টিশক্তি ভালো রাখতে তার বিশেষ ভূমিকাও রয়েছে। চোখের জন্য অত্যন্ত উপকারী লুটিনের জোগানদাতা এ বাদাম।’ আর এক গবেষক এলিজ়াবেথ জনসন বলছেন, ‘এ উপাদান প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে।’

আরএইচ/এইচ.এস

পেস্তা বাদাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250