বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

আবার অনুদানের সিনেমায় মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর ৩০২’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমাটি ভালো ব্যবসা করছে সিনেপ্লেক্সগুলোতে। এবার মোশাররফ করিম অভিনীত আরও এক সরকারি অনুদানের সিনেমার খবর জানালেন নির্মাতা নূর ইমরান মিঠু। 

নির্মাতা জানিয়েছেন, মোশাররফ করিম আরও একটি সিনেমায় অভিনয় করছেন। সরকারি অনুদানের এ সিনেমার নাম ‘কুরকাব’। সিনেমাটি তৈরি হচ্ছে শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে। এতে মোশাররফ অভিনয় করছেন ইব্রাহিম বক্স চরিত্রে।

নূর ইমরান মিঠু জানিয়েছেন, আর অল্প কিছু অংশের শুটিং বাকি আছে সিনেমাটির। শুটিং শুরু হয়েছিল গত বছর। তিনি বলেন, ‘কিছুদিন পরেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে কুরকাব সিনেমার। ইচ্ছা আছে এ বছরেই সিনেমাটি মুক্তি দেওয়ার।’

এর আগে নূর ইমরান মিঠু বানিয়েছিলেন ‘কমলা রকেট’ ও ‘পাতালঘর’ নামের দুটি সিনেমা। কুরকাব তার তৃতীয় সিনেমা। কমলা রকেটেও অভিনয় করেছিলেন মোশাররফ করিম। তৈরি হয়েছিল শাহাদুজ্জামানের দুটি ছোটগল্প অবলম্বনে।

এইচ.এস/

মোশাররফ করিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250