বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ *** শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও এনবিআরের বেলাল চৌধুরীর বিদেশযাত্রার খবর ভিত্তিহীন: পুলিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

আজ শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) পুলিশের ফেসবুক পেজে বিষয়টি প্রকাশ করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের গত ২রা ফেব্রুয়ারি আদালত মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে পরে ৯ই সেপ্টেম্বর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেন। সরকারি কাজে বিদেশ গমনের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন (জিও) জারিও করা হয়।

আদালতের আদেশ ও সরকারি প্রজ্ঞাপনের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তার বহিঃ ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিদেশযাত্রা সম্পন্ন করা হয়েছে’—এ তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে পুলিশ জানিয়েছে।

জে.এস/

এনবিআর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250