সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি *** পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর: বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি *** বিএনপিকে সুযোগ দিন, আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে: তারেক রহমান *** র‍্যাব ও ডিজিএফআই-এর বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান *** নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

কাশ্মীর পরিস্থিতি ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এ পরিস্থিতিতে আমেরিকা কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তেজনা কমানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর রয়টার্সের।

স্থানীয় আজ বুধবার (৩০শে এপ্রিল) আমেরিকার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি, যেন কেউ পরিস্থিতি আরও ঘোলাটে না করে।’

এদিকে ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও কোনো প্রমাণ দেয়নি। অপরদিকে, পাকিস্তান দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে।

ভারতের অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে ট্যামি ব্রুস বলেন, ‘আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং উভয় সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি।’

এ ছাড়া পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমেরিকার কংগ্রেসে যেসব উদ্বেগ সে বিষয়ে ব্রুস কোনো মন্তব্য না করে তিনি বলেন, বর্তমানে আমেরিকার কূটনৈতিক পদক্ষেপ হলো ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংলাপ এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণের প্রচেষ্টা। 

আরএইচ/

আমেরিকা ভারত-পাকিস্তান কাশ্মির ইস্যু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250