বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু

জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি যা-ই হোক না কেন, জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়লেও দেশের বাজারে এখন এর প্রভাব পড়বে না।

আজ মঙ্গলবার (২৪শে জুন) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জ্বালানি উপদেষ্টা বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের ওপর নজর রাখা হচ্ছে। যুদ্ধের মধ্যে একটি তেলের জাহাজ বন্দরে এসেছে। দেশে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছে।

যুদ্ধের মধ্যেও দেশে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের সুবিধা হচ্ছে, সরবরাহকারীরা বিভিন্ন জায়গা থেকে তেল নিয়ে আসেন। জ্বালানি তেলের প্রধান সোর্স মধ্যপ্রাচ্য হলেও অনেক সরবরাহকারী সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মার্কেট থেকে সরবরাহ করেন। এ জন্য তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ নেই।’

ফাওজুল কবির খান বলেন, ‌‘যুদ্ধ কত দিন চলবে, সরবরাহ কোন পথে আসবে—এসবের ওপর তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি নির্ভর করে। স্বল্প মেয়াদে তেলের মজুত রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। দেশে জ্বালানি তেলের দাম এখন বাড়বে না।’

মুহাম্মদ ফাওজুল কবির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250