শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

ভারতের আসল শত্রু কে, জানালেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের প্রকৃত শত্রু কোনো দেশ নয়, বরং বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা। গুজরাটে এক অনুষ্ঠানে প্রায় ৪০ বিলিয়ন ডলারের সামুদ্রিক প্রকল্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মোদি বলেন, ভারত আজ বিশ্ববন্ধু হওয়ার মানসিকতা নিয়ে এগোচ্ছে এবং তার বড় কোনো শত্রু নেই। তবে সত্যিকার অর্থে ভারতের শত্রু হলো বিদেশের ওপর নির্ভরতা। খবর হিন্দুস্তান টাইমসের।

মোদি জোর দিয়ে বলেন, দেশকে আত্মনির্ভরশীল হতে হবে। এমন হলেই সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। তার মতে, অন্যদের দয়ার ওপর নির্ভর করলে ভারতের আত্মসম্মান ক্ষুণ্ন হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়বে।

সামুদ্রিক খাতের গুরুত্ব তুলে ধরে মোদি বলেন, দেশীয় জাহাজ নির্মাণ-শিল্প ও হাই-টেক খাতকে পুনরুজ্জীবিত করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, পাঁচ দশক আগে ভারতের বিদেশি বাণিজ্যের ৪০ শতাংশই বহন করত দেশীয় জাহাজগুলো, অথচ বর্তমানে এ হার নেমে এসেছে মাত্র ৫ শতাংশে।

মোদি জানান, প্রতিবছর বিদেশি শিপিং কোম্পানিগুলোকে পরিবহনের ভাড়া হিসেবে ভারত যে বিপুল অর্থ দেয়, তা এখন প্রায় দেশটির প্রতিরক্ষা বাজেটের সমান। এই নির্ভরতা ইতিমধ্যে দেশের অর্থনীতিকে বড় ক্ষতির মুখে ঠেলে দিয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, ‘চিপস হোক কিংবা শিপস—আমাদের ভারতেই তৈরি করতে হবে।’

মোদির এ মন্তব্য এমন সময়ে এল, যখন আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য উত্তেজনা বাড়ছে। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে গত মাসে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

এ ছাড়া হোয়াইট হাউস নতুন করে এইচ-১বি ভিসার আবেদনে বছরে এক লাখ ডলার ফি ঘোষণা করেছে, যা ভারতীয় দক্ষ কর্মীদের লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছে আইটি বাণিজ্য সংগঠন ন্যাসকম।

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250