মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ফোন চুরি ঠেকাতে নতুন ফিচার আনছে গুগল!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৭ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

স্মার্টফোন চুরি ঠেকাতে নভেম্বরে নতুন ফিচার নিয়ে আসছে গুগল। নতুন অপারেটিং সিস্টেমে বেশ কিছু নিরাপত্তা যুক্ত হবে। যার মধ্যে ফোন চুরি ঠেকাতে উন্নত সুবিধাও যুক্ত হবে। এছাড়া ফোন হারিয়ে গেলেও ব্যবহারকারীর তথ্য যাতে সুরক্ষিত থাকে, সেই সুবিধাও থাকবে।

ফিচারটি অন থাকলে কোনো অ্যাপ চালু করতে হলে বায়োমেট্রিক পরিচয় জানাতে বাধ্য করবে গুগল ক্রোম। অর্থাৎ কোনোভাবে চোর যদিও ফোনের পিন, প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড জেনে যায়, তাহলেও ফোন চালু করতে পারবে না। আর সেটা নিশ্চিত করবে অ্যান্ড্রয়েডের ‘আইডেন্টিটি চেক’ ফিচার।

অ্যাপলের ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’কে অনুসরণ করেই ফিচার আনা হচ্ছে অ্যান্ড্রয়েডে। এই ফিচারটিকে সক্রিয় করে রাখলেই তা বাধ্য করবে কোনো অ্যাপ খোলার সময় বায়োমেট্রিক্স ব্যবহার করতে। এমনো হতে পারে সাধারণভাবে ওই অ্যাপ খুলতে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড ব্যবহার করা হয়।

আরো পড়ুন : সিম ছাড়াই এই ফোনে করা যাবে কল, চলবে ইন্টারনেট!

কিন্তু ‘আইডেন্টিটি চেক’ ফিচারটি সক্রিয় থাকলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগবেই। গত সপ্তাহেই এই ফিচারটির কথা ঘোষণা করেছে গুগল।

যদি ফোন চোর নিয়ে পালাতে যায়, তাহলেও তা ধরে ফেলবে এই ফিচার! ‘মেশিন লার্নিং মডেল’ ব্যবহার করে ফোন যদি বুঝতে পারে চোর দৌড়ে কিংবা গাড়িতে পালাচ্ছে তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ‘ডিটেকশন লক’ মোড অন করে নেবে সেটি।

ফলে চোরের পক্ষে আর ফোন খোলা সম্ভব হবে না। আগামী কয়েকদিনের মধ্যে গুগলের এই ফিচার বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে। ফলে চোরদের কাজ যে কঠিন হতে চলেছে একথা ভেবে স্বস্তি পেতেই পারেন ব্যবহারকারীরা। 

এস/ আই.কে.জে

গুগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250