রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের কাছে ঢাকা ‘জাদুর শহর’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘এক শব্দে ঢাকা হচ্ছে জাদুর শহর।’ বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ঠিক এভাবেই ঢাকা সম্পর্কে নিজের অভিব্যক্তি বর্ণনা করেছেন।

গত বছরের দ্বিতীয়ার্ধে ইইউর রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসেন মিলার। বাংলাদেশে তার কাজ ও জীবনযাপনের এক বছরের অভিজ্ঞতা নিয়ে তৈরি হয়েছে একটি ভিডিও চিত্র। দুই মিনিটের বেশি সময়ের ওই ভিডিও ইইউর অফিশিয়াল ফেসবুক পেজ ও এক্সে প্রকাশ করা হয়েছে।

প্রথম এক বছরের অভিজ্ঞতার আলোকে মাইকেল মিলার বাংলায় বলেন, ‘বাংলাদেশ একটি অসাধারণ দেশ। এখানে আমি সব সময় ব্যস্ত। এটি ছিল একটি চমৎকার বছর। বাংলাদেশ যখন সংস্কার ও নির্বাচনের দিকে এগোচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন তার ২৭টি সদস্যরাষ্ট্রসহ বাণিজ্যিক উন্নয়ন ও মানবিক অংশীদার হিসেবে আপনাদের সঙ্গে আছে।’

বাংলাদেশে আপনার পছন্দের খাবার কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরিয়ানি। এটি সত্যি অসাধারণ।’

বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত হিসেবে প্রথম বছরেই অনেক জায়গা ঘুরেছেন। এ তালিকায় আছে বান্দরবান, সিলেট, কক্সবাজার, রাজশাহী, বরিশাল ও সুন্দরবন। মাইকেল মিলার বলেন, ‘কিছু জায়গায় দুই-তিনবারও গিয়েছি।’

কোন বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে, জানতে চাইলে মিলার বলেন, ‘সব বয়সের মানুষের সঙ্গে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ফুটবল ও ক্রিকেট খেলা দেখা এবং খেলা।’

মাইকেল মিলারের কাছে ঢাকায় সবচেয়ে কঠিন কাজ রাস্তা পার হওয়া।

ঢাকাকে এক শব্দে কী বলবেন? উত্তরে মিলার বলেন, ‘জাদুর শহর।’

জে.এস/

মাইকেল মিলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250