শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

ঘুষ নেওয়ার সময় পুলিশের হাতে ধরা, ছাড়া পেতে কেঁদে ভাসালেন নারী কর্মকর্তা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘুষ নেয়ার অপরাধে পুলিশের হাতে আটক হয়েছেন এমন ঘটনা  নতুন নয়। তবে ছাড়া পেতে কেঁদে ভাসিয়েছেন, করেছেন অনুনয়-বিনয়, এমন ঘটনা খুব বেশি শুনা যায় না! সম্প্রতি এমন কান্ড ঘটিয়েছেন ভারতের এক সরকারি নারী কর্মকর্তা।

পুলিশের সামনে কান্না করেও গ্রেফতার এড়াতে পারেন নি সরকারি এই  কর্মকর্তা! 

ঘটনাটি ভারতের তেলঙ্গানার। অভিযুক্ত ওই নারী কর্মকর্তার নাম কে জগা জ্যোতি। তিনি তেলঙ্গানার তপশিলি উপজাতি কল্যাণ দপ্তরের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার।

জানা গেছে, ওই নারীর বিরুদ্ধে আগে থেকেই ঘুষ নেওয়া এবং দুর্নীতির অভিযোগ ছিল। সেই অভিযোগ দুর্নীতি দমন শাখার কাছেও পৌঁছায়। এরপর থেকেই ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরার জন্য অপেক্ষা করছিল স্থানীয় দুর্নীতি দমন শাখা (এসিবি)।

এবার মিলেছে সেই সুযোগ। এক ব্যক্তির কাজ করিয়ে দেওয়ার নামে তার কাছ থেকে ৮৪ হাজার রুপি ঘুষ চেয়েছিলেন জ্যোতি। সেই টাকা নিয়ে ইঞ্জিনিয়ারের দপ্তরে হাজির হয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু টাকা নেওয়ার সময়েই তাকে হাতেনাতে ধরে ফেলেন এসিবির সদস্যরা। অভিযুক্ত ইঞ্জিনিয়ারের ফেনল্‌পথ্যালিন পরীক্ষা করতেই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে দাবি তাদের।

আরো পড়ুন: শাহবাজ শরিফই হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, বিরোধীদের সমঝোতা

এদিকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েই কান্নায় ভেঙে পড়েন ইঞ্জিনিয়ার কে জ্যোতি। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে ওই ইঞ্জিনিয়ারকে কাঁদতে দেখা গেছে। আর তার সামনে টেবিলে রাখা ৫০০ টাকার বান্ডিল। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

এসিবি জানিয়েছে, কে জ্যোতি দুর্নীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিকবার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ইঞ্জিনিয়ারের কাছ থেকে ৮৪ হাজার রুপি জব্দ করা হয়েছে।

সংস্থাটির ডিরেক্টর জেনারেল সিভি বোস জানিয়েছেন, ইঞ্জিনিয়ার কে জগা জ্যোতির অফিস ছাড়াও তার বাড়ি থেকে নগদ ৬৫ লাখ রুপি এবং চার কেজি সোনা উদ্ধার হয়েছে।

সূত্র: আনন্দবাজার

এইচআ/

তেলঙ্গানা কে জগা জ্যোতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250