বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু

শাহবাজ শরিফই হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, বিরোধীদের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে রেখে অবশেষে পাকিস্তানে কেন্দ্রীয় সরকার গঠন করতে যাচ্ছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।  

ফলে ৮ই ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কাটল।

মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) রাতে ইসলামাবাদে জারদারির বাসভবনে যৌথ সংবাদ সম্মেলনে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি ঘোষণা দেন, পিপিপি এবং পিএমএল-এন প্রয়োজনীয় সংখ্যক আসন অর্জন করেছে এবং এখন আমরা সরকার গঠনের অবস্থানে আছি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও সুন্নি ইত্তেহাদ কাউন্সিল কেন্দ্রে সরকার গঠনের মতো সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।  

আরো পড়ুন: পাত্রী খুঁজতে নিজের অটোতে ব্যানার টাঙালো যুবক!

তিনি বলেন, পিপিপি ও পিএমএল-এন জোট সরকার গঠন করতে যাচ্ছে। পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন।  প্রেসিডেন্ট হবেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি।

সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ বলেন, আসিফ আলি জারদারিকে পরবর্তী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় ভোট তাদের আছে। এ সময় মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানসহ অন্য মিত্র দলগুলোকেও ধন্যবাদ জানান তিনি।  

এদিকে এই সরকারকে বিগত পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) জোট সরকারের দ্বিতীয় মেয়াদ বলে উল্লেখ করে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই।

সূত্র: ডন 

এইচআ/ 

শাহবাজ শরিফ পাকিস্তান কেন্দ্রীয় সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250