সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যেতে লাগবে প্রবেশ ফি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি

বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে বন্ধু যাবে কিছু উপহার নিয়ে এটাই স্বাভাবিক তবে উপহার নয় জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে লাগবে প্রবেশ ফি। তাও আবার ৬০ হাজার টাকার বেশি!

শুনতে অবাক লাগলেও এক নারী তার জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত করার পাশাপাশি অনুষ্ঠানে যোগ দিতে প্রবেশ ফি চেয়ে বসেছে। 

আমেরিকার সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি পোস্টে ওই নারী একটি ডিজিটাল আমন্ত্রণপত্রের ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বন্ধুদের দিতে হবে ৪৯৯ মার্কিন ডলার (বাংলাদেশি ৬০ হাজার টাকার বেশি)! সঙ্গে অতিথি আনতে চাইলে জনপ্রতি আরও ৩০ হাজার টাকা (২৫০ ডলার) গুনতে হবে। তবে তিনি নিজের নাম–পরিচয় প্রকাশ করেননি।

ওই পোস্টের শিরোনামে লেখা, ‘এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। মাত্রই দাওয়াতপত্র পেলাম এবং আমাকে এ জন্য ৪৯৯ ডলার দিতে হবে। আমি যদি সঙ্গে একজন অতিথি নিতে চাই, তবে গুনতে হবে আরও ২৫০ ডলার।’

ওই নারী আরও বলেছেন, তার বান্ধবী সম্প্রতি সিটি কাউন্সিলে নির্বাচিত হয়েছেন, একটি নতুন বাড়িও কিনেছেন। ওই নারী আরও লেখেন, ‘কোনোভাবে তার কাছে এটা হয়তো যুক্তিসংগত মনে হয়েছে। তিনি হয়তো যে কোনো উপায়ে বাড়িবন্ধকের অর্থ পরিশোধ করতে চাইছেন।’

আগামীকাল সোমবার ওই নারীর বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওই অনুষ্ঠান চলবে।

পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ৭০ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানান। কেউ কেউ লিখেছেন, ‘অনুষ্ঠানে “পাগলেরা” আমন্ত্রিত।’ অন্যরা লিখেছেন, ‘জন্মদিনের অনুষ্ঠান হলেও এটা আসলে তহবিল সংগ্রহের উদ্যোগ।’

কেউ কেউ আবার একে অনলাইন প্রতারণা বলছেন এবং ওই নারীকে এ বিষয়ে দ্রুত সতর্ক করার পরামর্শও দিয়েছেন।

ওআ/কেবি 

জন্মদিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250