সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

ভেনেজুয়েলা আমাদের এলাকা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে তুলে আনার পর দেশটিকে নিজেদের এলাকা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (৪ঠা জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তথ্যসূত্র: বিবিসি।

সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) ও জাতি গঠন (নেশন বিল্ডিং) নিয়ে তার আগের বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, মনরো ডকট্রিন অনুযায়ী ‘এটা আমাদের এলাকা’। তিনি আরও বলেন, ‘আমাদের আশপাশের দেশগুলো যেন টেকসই ও সফল হয়-এটাই আমাদের কাজ, আর যেখানে তেল আছে, সেখানে যেন তা অবাধে উত্তোলন করা যায়।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলাকে আবার ‘ফিরিয়ে আনতে’ হবে। একইসঙ্গে দেশটিকে তিনি ‘মৃত’ বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট বলেন, ‘অবকাঠামো ফিরিয়ে আনতে তেল কোম্পানিগুলোর বড় ধরনের বিনিয়োগ দরকার হবে।’

ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজে কিছুই বিনিয়োগ করবে না, তবে যুক্তরাষ্ট্র ‘দেশটির দেখভাল করবে’ এবং ‘মানুষদেরও ভেনেজুয়েলানসহ... যারা নিজের দেশ ছেড়ে এসে এখন যুক্তরাষ্ট্রে থাকছেন।’

আলাপকালে নিকোলাস মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলার বর্তমান প্রশাসনের বাকি সদস্যরা দেশটিকে ‘সুসংগঠিত’ করার প্রচেষ্টায় সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র সেখানে দ্বিতীয়বার হামলা চালাতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

গত শনিবার (৩রা জানুয়ারি) শেষ রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে মার্কিন বাহিনী। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর গত শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দিশিবিরে পাঠানো হয়েছে।

নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরা ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250