শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ভারতের পররাষ্ট্রসচিবকে সাংবাদিকেরা পাল্টা প্রশ্ন না করায় ‘অবাক হয়েছেন’ পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৮ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

সম্প্রতি ভারত সফর করে আসা বাংলাদেশের সাংবাদিকেরা ১৫ বছর ধরে বাংলাদেশের নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে কোনো পাল্টা প্রশ্ন না করায় ‘অবাক’ হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৮শে অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

প্রশ্নোত্তরের সময় পররাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে এক সাংবাদিক বলেন, সম্প্রতি ভারত সফরে গিয়েছিল ডিকাবের (ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ) একটি প্রতিনিধিদল। সে সময় ভারতের পররাষ্ট্রসচিব জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আইনি দিক তারা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।

এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের তো আইনি দিক যেটুকু আছে, সেটুকু আমরা পালন করেছি। আদালতের নির্দেশেই আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। আইনি বিষয়গুলো ভারত দেখতে থাকুক। ভারত কোনো জবাব দেয়নি এখন পর্যন্ত। তারা তাদের দিক থেকে দেখতে থাকুক।’

এ প্রসঙ্গে তৌহিদ হোসেন আরও বলেন, ‘তবে আপনারা যারা গিয়েছিলেন (ভারত সফরে), তাদের বিষয়ে আমার একটা পর্যবেক্ষণ আছে। যেহেতু আপনি প্রশ্নটি তুললেন, কাজেই আমি বলছি। না হলে হয়তো বলতাম না। ভারতের পররাষ্ট্রসচিব আপনাদের মুখে একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন। আপনারা সে প্রশ্নটি করেননি কেউ। ভারতের পররাষ্ট্রসচিব বলেছিলেন, অন্তর্ভুক্তিমূলক, ট্রান্সপারেন্ট ইত্যাদি নির্বাচন তারা চান।'

তিনি বলেন, 'আপনার... আপনাদের মুখে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছিল যে আপনারা এই কথা গত ১৫ বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলো কি আপনাদের এই ফর্মুলা অনুযায়ী সঠিক ছিল? আপনারা কেউ এই প্রশ্ন তোলেননি। আমি বড় অবাক হয়েছি যে আপনাদের মধ্যে যথেষ্ট পুরোনো জার্নালিস্ট অনেকে আছেন। আপনাদের উচিত ছিল এই সুযোগটা যখন উনি দিয়েছেন—আপনারা যদি নিজে থেকে কিছু এমব্রারাস (বিব্রত) করতে না-ও চান—যখন তিনি সুযোগটা দিয়েছেন, তখন সেই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল। সেটা আপনারা করেননি।’

চলতি মাসের শুরুর দিকে নয়াদিল্লি সফর করেন বাংলাদেশি একদল সাংবাদিক। তাদের সঙ্গে মতবিনিময়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছিলেন, বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় নয়াদিল্লি। তিনি আরও বলেছিলেন, নির্বাচনে বাংলাদেশের জনগণের রায় নিয়ে যে সরকার ক্ষমতায় আসবে, তাদের সঙ্গে কাজ করবে ভারত।

তৌহিদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250