রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন

মঞ্চে ‘দেয়াল জানে সব’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্পন্দন থিয়েটার সার্কেলের প্রযোজনায় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মঞ্চে আসছে নতুন নাটক ‘দেয়াল জানে সব’। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে আজ বৃহস্পতিবার (১৯শে জুন) সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। উদ্বোধনী প্রদর্শনীর পর আগামীকাল ২০শে জুন একই স্থান ও সময়ে অনুষ্ঠিত হবে নাটকের দ্বিতীয় প্রদর্শনী।

নাটকে অভিনয় করেছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান, কৃষ্ণ চন্দ্র বর্মণ ও নারিন আফরোজ লিনসা প্রমুখ। রচনা ও নির্দেশনায় রয়েছেন নাট্যনির্দেশক শাকিল আহমেদ সনেট। 

নাটকটি সম্পর্কে তিনি জানান, ‘দেয়াল জানে সব শুধু পাঁচটি কফিন কিংবা পাঁচটি মৃত্যুর কাহিনি নয়। এটি এক জীর্ণ সমাজের প্রতিচ্ছবিও। যেখানে শোক আর হতাশার ভেতর থেকেও উঠে আসে জীবনের আহ্বান, প্রতিরোধের আশা ফুটে ওঠে।’

তিনি আরও বলেন, ‘আমি চেয়েছি নাটকটিতে এমন এক মঞ্চভাষ্য নির্মাণ করতে, যেখানে বাস্তবতা ও বিমূর্ততা মিলেমিশে একাকার হয়। দর্শক যেন একই সঙ্গে মৃত্যুর নৈঃশব্দ্য ও জীবনের স্পন্দন অনুভব করতে পারেন। আমার বিশ্বাস নাটকটি দর্শকদের ভালো লাগবে।’


মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250