শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগার থেকে পলাতক, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহাগ হাওলাদারকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) র‍্যাব -১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেফতার সোহাগ হাওলাদার শরীয়তপুর জেলার বেড়াচিকান্দি গ্রামের মুলাই হাওলাদারের ছেলে।

র‍্যাব কর্মকর্তা বলেন, গত ৬ই আগস্ট দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা শুরু করে। তারা কারাগারের ভেতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। ওই সময় সব ভবনের কারাবন্দিরা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাঙচুর, দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে।

আরও পড়ুন: বেশি দামে সার বিক্রি, ৭০ হাজার টাকা জরিমানা

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, কারাবন্দি হত্যা মামলায় ৫৭ নং আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি সোহাগ হাওলাদার কারাগারের বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভেঙে মই বানিয়ে বাউন্ডারির ওপর দিয়ে পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর হাইসিকিউরিটি কারাগারের জেলার মো. লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে। পরে বুধবার (১৮ই সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের মাধ্যমে কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আত্মগোপনে থাকা সোহাগ হাওলাদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসি/কেবি

আসামি গ্রেফতার কাশিমপুর কারাগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250