বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

বাংলা একাডেমির ৬ সাহিত্য পুরস্কার ও ৭ ফেলোশিপ ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি পরিচালিত ছয়টি সাহিত্য পুরস্কার এবং সাতটি সাম্মানিক ফেলোশিপ ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার (২৮শে ডিসেম্বর) একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় এ পুরস্কার ও ফেলোশিপ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

এ বছর ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। 

‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ।

‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন শিশুসাহিত্যিক আবু সালেহ। 

‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন নাট্যজন নায়লা আজাদ। 

‘আবু রুশদ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

এ বছর সামগ্রিক অবদানের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য দুই লক্ষ টাকা।

এছাড়া অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।

বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ

বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৪’ ঘোষণা করা হয়েছে। এ বছর ফেলোশিপ প্রাপ্তরা হলেন, মুক্তিযুদ্ধে মঈদুল হাসান, ইতিহাসে রিচার্ড এম ইটন, চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপক ডা. সায়েবা আখ্তার, বিজ্ঞানে ড. ফেরদৌসী কাদরী, ভাষা গবেষণায় সুগত চাকমা এবং শিল্পকলায় শহিদুল আলম ও শম্ভু আচার্য।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময় বাড়লো

শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হবে। সকাল ৯টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সভার কার্যক্রম শুরু হবে। এতে বাংলা একাডেমির মহাপরিচালক ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন এবং একাডেমির সচিব ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করবেন।

পরে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৪ এবং আরো সাতজনকে বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার প্রদান করা হবে।

এসি/কেবি

বাংলা একাডেমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250