মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

বিশ্বের সব বাবাকে উৎসর্গ করে ‘বাবার ছায়া’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্ব বাবা দিবস আজ। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় দিনটি। বিশ্বের সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে নাটক ‘বাবার ছায়া’। ঈদ উপলক্ষে টিভিতে প্রচারের পর গতকাল শনিবার (১৪ই জুন) হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে।

এদিকে ‘বাবার ছায়া’ নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তার স্ত্রীর চরিত্রে মনিরা মিঠু আর মেয়ের চরিত্রে অভিনয় করেন আইশা খান। নাটকের গল্পে দেখা যাবে, বয়স হয়ে গেলেও স্ত্রী ও সন্তানের জন্য এখনো নিরাপত্তারক্ষীর কাজ করেন বাবা। নিজের শরীরের দিকে খেয়াল না রেখে তার পরিবারের সদস্যদের ভালো রাখতে বেশি চিন্তা তার। আর এ কাজ করতে গিয়ে একদিন বিপদের মুখে পড়ে চরিত্রটি। 

বাবার ছায়া নাটকে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, জয়রাজ, মুকুল সিরাজ প্রমুখ। এ ছাড়া কাব্য হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।

নাটকটির নির্মাতা হাসান রেজাউল গণমাধ্যমকে জানান, ‘সবার জীবনে মা হলো অনন্য। বাবার পরিশ্রমকেও কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। বাবা শব্দের মানে বিশ্বস্ততার হাত, বটবৃক্ষ, শ্রদ্ধার ব্যক্তিত্ব। শত কষ্ট হলেও তারা নিজের কষ্ট প্রকাশ করতে চান না। সারা জীবন তারা পরিবারের জন্য ত্যাগ স্বীকার করে যান। পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে ‘বাবার ছায়া’। এ নাটকের মাধ্যমে বাবাদের সেই অসীম ত্যাগের কথা তুলে ধরার চেষ্টা করেছি।’

বাবার ছায় নাটকের নির্মাতা আরও বলেন, ‘টেলিভিশনে প্রচারের পর থেকেই অনেকে ফোন করে নিজেদের ভালো লাগার কথা প্রকাশ করছেন। ইউটিউবে প্রকাশের পরও অনেকে নানা মন্তব্য করছেন। গল্পের সঙ্গে দর্শক নিজেদের কানেক্ট (সংযোগ) করতে পারছেন। এ নাটকের অনেক দৃশ্য দর্শককে নিজের বাবার কথা মনে করিয়ে দেবে।’

আরএইচ/

বিশ্ব বাবা দিবস বাবার ছায়া নাটক সব বাবাকে উৎসর্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250