সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

‘অশ্লীল’ তকমা দিয়ে মাধুরীর যে গান নিষিদ্ধ করা হয়েছিল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৮ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘খলনায়ক’ ছিল সেই বছরের অন্যতম বড় হিট ছবি। কিন্তু ছবির একটি গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ ছিল বছরের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত গান। অনেকে একে ‘অশ্লীল’ বলে সমালোচনা করেছিলেন। এমনকি গানটি টেলিভিশন ও রেডিওতে নিষিদ্ধও করা হয়! তথ্যসূত্র: ডিএনএ।

সুভাষ ঘাই পরিচালিত ‘খলনায়ক’ ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ। মাত্র ৪ কোটি রুপিতে নির্মিত ছবিটি আয় করেছিল ২১ কোটি রুপি। কিন্তু গানের কথা ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। অলকা ইয়াগনিক ও ইলা অরুণের গাওয়া এই গানকে অনেকেই নারীর প্রতি ‘আপত্তিকর’ ও ‘অশোভন’ বলে অভিযোগ তোলেন।

বিতর্ক এতটাই তীব্র হয় যে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অভিযোগকারীরা সেন্সর বোর্ডের কাছে দাবি করেন, গানটি ছবি থেকে বাদ দিতে হবে এবং ইতিমধ্যেই বিক্রি হওয়া ক্যাসেটগুলো বাজার থেকে প্রত্যাহার করতে হবে।

আদালত শেষ পর্যন্ত রায় দেন যে গানের কথায় কোনো আপত্তিকর বিষয় নেই। তবে তাতে বিতর্ক থামেনি। পরবর্তীকালে শিবসেনার প্রধান বাল ঠাকরে প্রকাশ্যে গানের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ‘এতে আপত্তিকর কিছু নেই, প্রতিবাদ বন্ধ করা হোক।’

তবু দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও নিজেদের সিদ্ধান্তে গানটি সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়। ফলে গানটি সে সময় টিভি বা রেডিওতে শোনা যেত না।

নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘চোলি কে পিছে’ তখন থেকে আজ পর্যন্ত ভারতের অন্যতম জনপ্রিয় গান হয়ে আছে। সময়ের সঙ্গে এটি ‘কাল্ট ক্ল্যাসিক’–এ পরিণত হয়। ২০২৪ সালে কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’ ছবিতে ‘চোলি কে পিছে ২.০’ নতুন রূপে ফিরে আসে। এই সংস্করণ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হলেও দর্শকের ব্যাপক ভালোবাসা পায়।

আজ তিন দশক পরও গানটি অনেক শ্রোতার মনে আছে। মাধুরী দীক্ষিতের নাচ, অভিব্যক্তি ও সুভাষ ঘাইয়ের সৃজনশীল উপস্থাপনায় ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ হয়ে উঠেছিল ভারতীয় সিনেমার পপ কালচারের অন্যতম অনুষঙ্গ যাকে নিষিদ্ধ করেও দমিয়ে রাখা যায়নি।

জে.এস/

মাধুরী দীক্ষিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250