বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী *** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় আজ তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩০ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় তথ্য সংগ্রহ ও পরিস্থিতি বিশ্লেষণের লক্ষ্যে একটি তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি। আজ বৃহস্পতিবার (৯ই অক্টোবর) দলটি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের পরিবার ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করবে।

তথ্যানুসন্ধান দলে থাকবেন চিকিৎসক হারুন উর রশীদ, অ্যাকটিভিস্ট মারজিয়া প্রভা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ছায়েদুল হক নিশান, গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সত্যজিৎ বিশ্বাস এবং জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা।

দলটি খাগড়াছড়িতে ধর্ষণের ভুক্তভোগীর পরিবার এবং সেনাবাহিনী ও সেটেলার বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবে। পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত স্থানসমূহ পরিদর্শন করবে এবং জেলা প্রশাসন, পুলিশ সুপার, স্থানীয় প্রেসক্লাব ও সিভিল সার্জনের সঙ্গে বৈঠক করবে।

তথ্যানুসন্ধান দলের লক্ষ্য হলো খাগড়াছড়ির সাম্প্রতিক পরিস্থিতির প্রকৃত তথ্য উদ্‌ঘাটন ও তা জনসমক্ষে উপস্থাপন করা। সফর শেষে গণতান্ত্রিক অধিকার কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুসন্ধানের ফলাফল প্রকাশ করবে বলে জানানো হয়েছে।

গণতান্ত্রিক অধিকার কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250