বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইইউ’র সাথে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম : জি এম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার আজ রোববার জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে বেলা ১০টা থেকে ঘণ্টাব্যাপী এই সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। 

আরও পড়ুন: মেট্রোরেল চলাচল স্বাভাবিক, যান্ত্রিক ত্রুটির জন্য কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধানসহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দেশ-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন ইইউ অ্যাম্বাসেডর। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন তারা।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে  বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম। 

বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল কাউন্সিলর সেবাস্তিয়ান রিজার-ব্রাউন উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে/ 


গোলাম মোহাম্মদ কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250