শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল *** ‘শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, আওয়ামী লীগ অপরিহার্য হয়ে উঠবে’ *** দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন!

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট উঠেছে নীলার মাথায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতার মুকুট উঠেছে শাম্মী ইসলাম নীলার মাথায়। এর আগে একজন ফেসবুক ইনফ্লুয়েন্সার হিসেবে সুনাম কুড়িয়েছেন নীলা। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মানা বে-ওয়াটার পার্কে বসেছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চূড়ান্ত আসর। আলো ঝলমলে সেই রাতে শাম্মি ইসলাম নীলার মাথায় উঠল মুকুট। তিনিই ভারতে অনুষ্ঠেয় ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এবারের আসরে প্রধান বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী তানিয়া আহমেদ। তার সঙ্গে পাঁচ সদস্যের জুরি বোর্ডে ছিলেন গুণী অভিনেতা আফজাল হোসেন। ভারতে অনুষ্ঠেয় ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নীলা।

এদিকে প্রথম রানারআপ হয়েছেন আকলিমা আতিকা কণিকা ও দ্বিতীয় রানারআপ শাকিরা তামান্না।

আরো পড়ুন: উত্তম কুমার তখনকার দিনে কত পারিশ্রমিক নিতেন

জানা গেছে, গত মঙ্গলবার (২৩শে জানুয়ারি) বিএফডিসির মঞ্চে শুরু হয়েছিল এই সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসর। সেখান থেকে বিচারকরা সেরা ১০ জনকে নির্বাচন করেন। তারপর শুরু হয় গ্রুমিং সেশন। অবশেষে গ্র্যান্ড ফিনালে অংশ নেন এই সেরা ১০ জন।

আগামী ৯ই মার্চ ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড-২০২৩। মুকুট জিতে নীলা বলেন, ‘আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। যাতে আমি আপনাদের দেওয়া এত সুন্দর একটা সম্মানের মর্যাদা রক্ষা করতে পারি এবং আমি আশাবাদী, মিস ওয়ার্ল্ডের মুকুট এবার বাংলাদেশে নিয়ে আসব।’

আগামী ১৮ই ফেব্রুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবেন নীলা। সেখানে তিনি অংশ নেবেন মিস ওয়ার্ল্ডের মূল পর্বে। এ আয়োজনে বিজেতাকে মুকুট পরিয়ে দেবেন পোল্যান্ডের সাবেক মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলস্কা।

এসি/ আই.কে.জে/  


মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নীলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250