রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ভারত-মিয়ানমার বাণিজ্য করিডরের প্রস্তাব রাশিয়ার, লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং ২০২২ সালের ১১ই নভেম্বর নেপিদোতে রাশিয়ার রসকংগ্রেস ইনভেস্টমেন্ট ফান্ডের পরিচালক আলেক্সান্ডার শাতিরভের নেতৃত্বাধীন একটি রুশ প্রতিনিধি দলকে স্বাগত জানান। ছবি: সংগৃহীত

রাশিয়ার উৎপাদিত পণ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাজারে প্রবেশ করাতে চায় মস্কো। আর এ লক্ষ্যে মিয়ানমার হয়ে ভারতের ভেতর দিয়ে একটি বাণিজ্য করিডর গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এ প্রস্তাবের আলোকে মিয়ানমার ও রাশিয়া ভারতকে এ নতুন প্রকল্পে যুক্ত হতে চাপ দিচ্ছে। একই সঙ্গে এ করিডরের অন্যতম লক্ষ্য মিয়ানমারের জান্তা সরকারের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা বাইপাস করা। খবর ইরাবতীর।

থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, মিয়ানমারের জান্তা সরকার ও রাশিয়া ভারতের মাধ্যমে এক নতুন বাণিজ্য করিডর প্রতিষ্ঠার চেষ্টা করছে। এটি এক উচ্চাভিলাষী ত্রিপক্ষীয় প্রস্তাব, যা নিষেধাজ্ঞায় জর্জরিত এবং অর্থসংকটে থাকা মিয়ানমার সরকারের জন্য  সহায়ক ব্যবস্থা হতে পারে।

গত সোমবার নেপিদোতে মিয়ানমারের যোগাযোগ ও পরিবহনমন্ত্রী জেনারেল মিয়া তুন উ এবং রাশিয়ার রসকংগ্রেস ইনভেস্টমেন্ট ফান্ডের পরিচালক আলেকজান্ডার সের্গেইভিচ শাতিরভের নেতৃত্বে রুশ প্রতিনিধিদলের মধ্যে এ প্রকল্প নিয়ে আলোচনা হয়। এতে মূলত ভারতের মুম্বাই বন্দরের মাধ্যমে রাশিয়াকে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরের সঙ্গে যুক্ত করার এক লজিস্টিক রুট তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

গত মাসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ২৮তম আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে মিয়া তুন উ ইয়াঙ্গুনকে রাশিয়ার এশিয়া অঞ্চলে রপ্তানির জন্য কৌশলগত ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, রাশিয়া থেকে পণ্য ইয়াঙ্গুন বন্দরের মাধ্যমে স্থল ও রেলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য গন্তব্যে পাঠানো যেতে পারে।

প্রকল্পের বিস্তারিত এখনো প্রকাশ না করা হলেও জান্তা মিডিয়া জানিয়েছে, মিয়া তুন উ এবং রাশিয়ান প্রতিনিধিদল রাশিয়া থেকে উচ্চমানের সার আমদানি ও দ্বিপক্ষীয় ই-কমার্স উদ্যোগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন।

রাশিয়া ভারত মিয়ানমার করিডোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250