সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

টানা দুই মাস সূর্য দেখবেন না যে শহরের বাসিন্দারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাতের শেষে উদিত হয় সূর্য। এমনটি দেখেই আমরা সাধারণত অভ্যস্ত। তবে কখনও কি শুনেছেন দুই মাস সূর্য উদিত হবে না? হ্যাঁ, যুক্তরাষ্ট্রের আলাস্কার উটকিয়াগভি শহরের বাসিন্দারা আগামী দুই মাস ভিন্ন কিছুর সাক্ষী হবেন। এই দুই মাস তারা সূর্যের মুখ দেখতে পাবেন না।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের  এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (১৮ই নভেস্বর) শহরটিতে ৩০ মিনিটের জন্য সূর্যের দেখা মিলেছিল। এরপর সেখানে সূর্য অস্ত যায়। ওই সূর্যাস্তের পর সেখানে ‘পোলার নাইট’ শুরু হয়েছে। সেখানে ২০২৫ সালের জানুয়ারির আগ পর্যন্ত আর সূর্য ফিরবে না।

তবে সূর্য দেখা যায় না মানে ২৪ ঘণ্টাই সবকিছু অন্ধকারে ডুবে থাকবে তা নয়।

এই পোলার নাইট ৬৫ দিন পর্যন্ত থাকে। উত্তর গোলার্ধ থেকে একটি অঞ্চল যত দূরে থাকবে সেখানে পোলার নাইটের সময় তত বাড়বে।

আলাস্কার উটকিয়াগভিতে পোলার নাইট শেষ হবে আগামী ২২শে জানুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে। তখন সেখানে আবার সূর্য দেখা যাবে বলে জানিয়েছে ফক্স ওয়েদার।

২০২০ সালের শুমারি অনুযায়ী প্রথম শ্রেণির এই শহরটিতে ৫ হাজার মানুষ বসবাস করেন।

ওআ/কেবি

সূর্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250