সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড

ভারতীয় ক্রিকেটারের সঙ্গে শেহনাজের প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৪ পূর্বাহ্ন, ১৬ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখতে স্টেডিয়ামে নিয়মিতই হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। মাঠে তার উপস্থিতি নিয়ে চলছে জল্পনা। কারণ, তিনি শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ম্যাচেই নিয়মিত উপস্থিত হচ্ছেন। গুঞ্জন উঠেছে, দলটির ক্রিকেটার দেবদূত পাড়িক্কলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শেহনাজ। সূত্র: এনডিটিভি। 

যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি শেহনাজ বা দেবদূত। সম্প্রতি এক ম্যাচের সাইডলাইনে আলাপচারিতার সময় প্রিয় ক্রিকেটারের নাম জানতে চাওয়া হলে শেহনাজ বলেন, ‘আমি বিরাটকে ভালোবাসি। আর মাঠে দেবদূত পাড়িক্কলকে খেলতে দেখতে ভালো লাগে।’ এর পর থেকেই দুজনকে ঘিরে জল্পনা আরও জোরালো হয়।

এর আগে শেহনাজ একটি রিল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘দিল আরসিবি মে হ্যায় (আমার মন পড়ে আছে আরসিবিতে)।’ সেই পোস্টও ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়। এ ছাড়া কয়েকটি ম্যাচে গ্যালারিতে বসে আরসিবিকে উৎসাহ দিতেও দেখা গেছে তাকে। দলের জয়ের পর আরসিবির জার্সি পরে ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার একটি ভিডিও পোস্ট করে শেহনাজকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। মন্তব্যের ঘরে অনেকেই তাকে ‘আরসিবির লাকি গার্ল’ বলেও আখ্যা দিয়েছেন।

পাঞ্জাবি বিনোদন অঙ্গনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শেহনাজ গিল। তবে ‘বিগ বস ১৩’–এ অংশ নেওয়ার পর তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। পরে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এ ছাড়া ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ছবিতেও অভিনয় করেন তিনি। ছবিটি ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

সবশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া পাঞ্জাবি চলচ্চিত্র ‘ইক কুড়ি’–তে দেখা গেছে শেহনাজ গিলকে।

জে.এস/

শেহনাজ গিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250