সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

খাওয়ার পরে হাঁটলে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে : গবেষণা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

শরীর সুস্থ রাখার জন্য চিকিৎসকরা দৈনিক ৩০-৪৫ মিনিট জোরে হাঁটার পরামর্শ দেন। অনেকেই ফিট থাকতে সকাল-সন্ধ্যা দু’বেলা নিয়ম করে হাঁটেন। আবার ডায়াবেটিস রোগীরাও রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে নিয়ম করে হাঁটেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত হাঁটার পরামর্শও দেন বিশেষজ্ঞরা।

স্পোর্টস মেডিসিন জার্নালে প্রকাশিত একটি মেটা-বিশ্লেষণে জানা গেছে, হার্টের স্বাস্থ্য, ইনসুলিন ও রক্তে শর্করার মাত্রার উপর বসা ও দাঁড়ানো/হাঁটার উপর নির্ভর করে। দীর্ঘক্ষণ বসে থাকার তুলনায় ঘন ঘন দাঁড়ানো কিংবা সামান্য হাঁটাহাঁটি করা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ বসে থাকা খারাপ জীবনধারার অংশ যা বিভিন্ন রোগের ঝুঁকি দ্বিগুণ বাড়ায়। একটানা ঘণ্টা দুয়েক বসে থাকলেই গ্লুকোজ, ট্রায়াসিলগ্লিসারল ও উচ্চ-ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্টেরল বেড়ে যেতে পারে। যা কার্ডিওমেটাবলিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

গবেষণাপত্রে বলা হয়েছে, দীর্ঘক্ষণ বসে থাকার মধ্যে সামান্য দাঁড়ানো হাঁটিকে সেডেন্টারি ব্রেক বলা হয়। নিয়মিত এই ব্রেক নিলে রক্তচাপ, এইচডিএল কোলেস্টেরল, ইনসুলিন, গ্লুকোজ, ট্রাইগ্লিসারাইড ও কোমরের পরিধি কমাতে। ঠিক একইভাবে খাওয়ার কিছুক্ষণ পর কয়েক মিনিট হাঁটলেও একই উপকারিতা মিলবে।

গবেষণা কী বলছে?

দীর্ঘক্ষণ বসার পরিবর্তে স্বল্প সময়ের জন্য দাঁড়ানো পোস্টপ্র্যান্ডিয়াল গ্লুকোজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আরও দেখা গেছে, হালকা হাঁটা গ্লুকোজ ও ইনসুলিনের প্রভাব কমিয়েছে। দীর্ঘক্ষণ বসে থাকার তুলনায় দাঁড়িয়ে থাকলে ইনসুলিনে স্বাস্থ্যকর প্রভাব পড়ে।

আবার খাওয়ার পরপরই শুয়ে পড়ার অভ্যাসও রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে তুলতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যারা ডেস্কে বসে কাজ করেন তারা এই বিরতি নেন না। সময়স্বল্পতার অজুহাত দেখিয়ে অনেকেই কাজের ফাঁকে ব্রেক নেন না, অথচ এর মাধ্যমে নিজেদেরই ক্ষতি করছেন তারা।

আয়ারল্যান্ডের লিমেরিক বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক ছাত্র ও এই গবেষণাপত্রের লেখক আইদান নিউইয়র্ক টাইমসকে জানান, কর্মব্যস্ত থাকার পরও সুস্থতার জন্য মিনি-ওয়াক জরুরি।

লিফটের বদলে সিঁড়ি দিয়ে ওঠানামা করা কিংবা কফি পান বা ফোনে কথা বলতে বলতে সামান্য হাঁটাহাঁটি করুন। এসব ছোটখাট অভ্যাস ওজন ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ করবে। 

কেবি/ আই.কে.জে

ডায়াবেটিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250