শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

এত প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৬

#

ফাইল ছবি

নানা প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছেন বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ মঙ্গলবার দুপুরে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেছেন। 

মন্ত্রী বলেন, জীবনযাত্রার যে ব্যয় সেটি নিয়ে মোটেই সন্তুষ্ট নই, কমলে সন্তুষ্ট হবো। অবকাঠামো যখন ভালো হবে, যোগাযোগ স্মুথ হবে, জ্বালানি নির্ভরযোগ্য অবস্থায় থাকবে, তখন জীবনযাত্রার ব্যয় কমবে; এমন অনেক শর্ত আছে ব্যয় কমানোর ক্ষেত্রে। 

তিনি বলেন, এত প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছি। বাণিজ্য যত বাড়বে সব পক্ষের জন্যই ভালো হবে। মন্ত্রী বলেন, ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদল তাদের কিছু সমস্যার কথা বলেছে। বেনাপোলে কার্গো হ্যান্ডেলিং আরও স্মুথ করার কথা বলেছে। স্থল বন্দরের কার্যক্রম স্মুথ হলে পণ্য আমাদানি রপ্তানিতে খরচ কমবে বলে তারা জনিয়েছেন।

তিনি আরও বলেন, দুই দেশের ব্যবসায়ীদের টাস্কফোর্স গঠনের কথা বলেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এটা ভালো প্রস্তাব। বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগে ভারতের ব্যবসায়ীরা আগ্রহ দেখিয়েছেন।

খন্দকার আবদুল মুক্তাদির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250