বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু : ছবি - সংগৃহীত

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করেছে ডিবি। সোমবার (১১ই নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ছাত্র আন্দোলনের ঘটনায় অনেকগুলো মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। গত ২৫শে আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ১৯৯১ সালের পঞ্চম থেকে সবশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে সাতবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন শম্ভু। এর মধ্যে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।

আই.কে.জে/


গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250