শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বিমানবন্দরের নিরাপত্তায় ১৭ সদস্যের জাতীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করা, বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি এবং বেসামরিক বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ সদস্যের জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি পুনর্গঠন করেছে সরকার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে। কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সদস্যসচিব হিসেবে দায়িত্বে থাকবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা)।

সরকারি সূত্র জানিয়েছে, দেশের প্রধান প্রধান গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই উচ্চপর্যায়ের কমিটির প্রথম সভা আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) বেবিচকের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন এবং প্রয়োজনীয় কৌশলগত সুপারিশ করবে কমিটি। পাশাপাশি নতুন বিমানবন্দর নির্মাণে নিরাপত্তা অবকাঠামো নিশ্চিত করা, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুসরণ, বিমানবন্দরে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম সংযোজন এবং বিদ্যমান নিরাপত্তা নীতিমালা পর্যালোচনার দায়িত্বও পালন করবে এই কমিটি।

কমিটির কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্তি এবং উপকমিটি গঠনের সুযোগ রাখা হয়েছে। বছরে অন্তত দুইবার কমিটির সভা আহ্বান করবেন সভাপতি।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা জরুরি। সে লক্ষ্যেই জাতীয় পর্যায়ে সমন্বিত এই কমিটি পুনর্গঠন করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন সংস্থার মধ্যে দ্রুত সমন্বয়, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচল খাতকে আরও নিরাপদ ও আন্তর্জাতিকভাবে আস্থাভাজন করে তোলাই সরকারের লক্ষ্য।

বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250