বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

জুলাই নিয়ে সায়ানের গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

ফারজানা ওয়াহিদ সায়ান। ফেসবুক থেকে

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ‘আমি জুলাই–এর গল্প বলবো বন্ধু’ শিরোনামে গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গতকাল মঙ্গলবার (১৫ই জুলাই) ইউটিউবে গানটি প্রকাশ করেছেন তিনি।

গানটি নিয়ে সায়ান বলেন, ‘একটা গানে খুব বেশি গল্প ধরে না। খুব বেশি ভালোবাসা ধরে না। খুব বেশি স্মরণ করা যায় না। খুব বেশি সম্মান ধরে না। তবু গানই এখনো আমার সবচেয়ে বিশ্বস্ত সহজ চেনা আশ্রয়, নিজের অনুভূতি, ভালোবাসা, বিদ্রোহ, রাগ, দুঃখ, প্রেম, অভিমান...সবকিছু প্রকাশের।’

গানটির শ্রোতাদের উদ্দেশে ইউটিউবে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আপনাদের সমর্থন এবং ভালোবাসা সব সময়ই আমার যাত্রায় আমাকে শক্তি জোগায়। আপনাদের অসমর্থন এবং সব রকমের মতামতও আমাকে সব সময় ভাবায় এবং আমার যাত্রাকে সমৃদ্ধ করে। সব মিলিয়ে আমার এ গান বাজনা, কবিতা, প্রতিবাদ ইত্যাদির যাত্রাতে আপনাদের অংশগ্রহণ আমার সমস্ত প্রয়াসকে অর্থবহ করে।’

তিনি লেখেন, ‘আমি তার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আগামীতেও আমার গান কবিতা এবং প্রতিবাদ, এখানে থাকবে, আপনারাও সেই যাত্রায় স্ব-আগ্রহে থাকবেন এই আমার আশা।’

গানটি শুনে অনেকে প্রশংসা করেছেন। তাহমিনা আক্তার নামে এক শ্রোতা লিখেছেন, ‘চোখের পানি ধরে রাখতে অক্ষম আমি। কারণ, এখনো রয়েছে কলিজায় বাংলাদেশ।’ হাবিব নামে আরেক শ্রোতা লিখেছেন, ‘আমি জুলাই বিক্রি করি না। অনেক ধন্যবাদ, এত সুন্দর করে বলার জন্য।’

জে.এস/

সায়ান ফারজানা ওয়াহিদ সায়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250