সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তান—উভয় দেশের সঙ্গেই আমেরিকার সম্পর্ক ‘অপরিবর্তিত।’ এমনটাই জানিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় গতকাল মঙ্গলবার (১২ই আগস্ট) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস এই অবস্থান ব্যক্ত করেন।

তার বক্তব্য এমন এক সময়ে এল, যার কিছুদিন আগেই আমেরিকায় অবস্থান করেই পাকিস্তানি সেনাপ্রধান জানান, ভারত যদি পাকিস্তানের পানির অধিকার অস্বীকার করে, তাহলে প্রয়োজনে পারমাণবিক যুদ্ধ শুরু করতেও পিছপা হবে না তার দেশ। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের আমেরিকা সফর ঘিরে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এরই মধ্যে ওয়াশিংটন জানিয়েছে, ভারত ও পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক ‘অপরিবর্তিত’ রয়েছে। আমেরিকার কূটনীতিকেরা ‘দুই দেশের প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ।’

ফিল্ড মার্শাল আসিম মুনির গত দুই মাসে দুইবার আমেরিকা সফর করেন। আমেরিকা সফরে গিয়ে তিনি ভারতকে পারমাণবিক হামলার হুমকি দেন এবং বলেন, এ ধরনের হামলায় ‘বিশ্বের অর্ধেক ধ্বংস হয়ে যাবে।’ আমেরিকার মাটিতে দাঁড়িয়ে কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে এই প্রথম এমন পারমাণবিক হুমকির ঘটনা ঘটল।

মূলত ভারত একতরফাভাবে ঐতিহাসিক সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে। পাকিস্তান এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার শামিল বলে ঘোষণা করেছে। কিন্তু তারপরও ভারত এই অবস্থানে অনড়। পাকিস্তানে এরই মধ্যে বিপর্যয় দেখা দিতে শুরুর করলেও ভারত অবস্থান পরিবর্তন করেনি। তারই আলোকে মূলত আসিম মুনির ভারতের উদ্দেশে এই হুমকি দেন।

আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পুনরুল্লেখ করে জানান, সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে আমেরিকার ভূমিকা ছিল। তিনি বলেন, সম্ভাব্য এক বিপর্যয় ঠেকাতে আমেরিকার সম্পৃক্ততা ছিল ওয়াশিংটনের জন্য ‘খুবই গর্বের বিষয়।’

জে.এস/

ভারত-পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানি সেনাপ্রধান ভারত-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250