বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ফখরুলের আহ্বান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের পাশে দাঁড়াতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮শে মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

একই সঙ্গে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন মির্জা ফখরুল। উপকূলীয় এলাকার মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর আঘাতে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

আরো পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০ লাখ মানুষের মাঝে জরুরিভিত্তিতে ত্রাণসামগ্রী বিতরণ, বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণসহ দুর্গত মানুষদের সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সবার প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগকবলিত মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নবউদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে।

এসি/ আই.কে.জে/



মির্জা ফখরুল রিমাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250