বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

চট্টগ্রামে ১৩ ওসিকে একযোগে বদলি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর ১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম জেলার ১৭ জন পরিদর্শককেও বদলি করা হয়েছে।

সোমবার (৯ই সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক আদেশে তাদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

সিএমপির ১৩ ওসির মধ্যে কোতোয়ালী থানার এস এম ওবায়দুল হক, আকবরশাহ থানার গোলাম রব্বানী, চকবাজার থানার ওয়ালী উদ্দিন আকবর, হালিশহর থানার কায়সার হামিদকে নৌ পুলিশে, খুলশী থানার ওসি কবিরুল ইসলাম ও কর্ণফুলী থানার জহির হোসেনকে পিবিআই, চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর ও পাহাড়তলী থানার কেপায়েত উল্লাহকে টুরিস্ট পুলিশ এবং পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা, সদরঘাট থানার ফেরদৌস জাহান, ডবলমুরিং থানার ফজলুল কাদের পাটোয়ারী, বন্দর থানার মনজুর কাদের মজুমদার ও ইপিজেড থানার মোহাম্মদ হোছাইনকে সিআইডিতে বদলি করা হয়েছে।

আরো পড়ুন : আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার

অন্যদিকে চট্টগ্রাম জেলায় কর্মরত মোট ১৭ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শকের মধ্যে মোহাম্মদ সহিদুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. কামরুজ্জামান, মীর মো. নুরুল হুদা ও চন্দন কুমার চক্রবর্তীকে পিবিআই, আবদুল্লাহ আল হারুন, কামাল উদ্দিন, কবির হোসেন ও ওবায়দুল ইসলামকে সিআইডি, জাহিদ হোসেন ও তোফায়েল আহমেদ ট্যুরিস্ট পুলিশ, মির্জা মোহাম্মদ হাসান, জসীম উদ্দিন, মো. আছহাব উদ্দিন, মিজানুর রহমান ও রাশেদুল ইসলাম সিআইডি এবং মোল্লা জাকির হোসেনকে রেলওয়ে রেঞ্জে বদলি করা হয়েছে।

এদের মধ্যে ১২ জন চট্টগ্রামের ১২ থানায় ওসির দায়িত্বে ছিলেন। গত ২রা সেপ্টেম্বর তাদের ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দিয়েছিলেন জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।

এস/ আই.কে.জে

সিএমপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250