বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া গৃহবধূ হত্যা মামলায় মো. সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ই জুন) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সরওয়ার আলমের আদালত এই রায় ঘোষণা করেন।

আরো পড়ুন: শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের জুন মাসে নাজমা আক্তারকে নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ভুক্তভোগী গৃহবধূর ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। আদালতে মামলাটির বিচারিক প্রক্রিয়ায় ১৪ জন সাক্ষ্য দেন।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী গণমাধ্যমকে বলেন, রায় ঘোষণার সময় আসামি সাইফুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

এইচআ/ 

স্ত্রী হত্যা যাবজ্জীবন কারাদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250