শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’র পর এবার ‘ময়না’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

আসিফ ইকবাল, আকাশ সেন, কোনাল ও নিলয়। ছবি: সংগৃহীত

আবারও নতুন এক মিউজিক প্রজেক্ট নিয়ে হাজির গানচিল মিউজিক। জনপ্রিয় গীতিকার আসিফ ইকবালের কথায়, সুরকার আকাশ সেনের সুরে এবং কোনাল ও নিলয় ডি রকস্টারের কণ্ঠে তৈরি হয়েছে নতুন একটি পার্টি সং-‘ময়না’।

সম্প্রতি গানের একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোনাল একটি ছবির সঙ্গে লেখেন ‘#ময়না’, যা পরে শেয়ার করেন গীতিকার আসিফ ইকবাল, কলকাতার সুরকার আকাশ সেন এবং শিল্পী নিলয়। ছবির ক্যাপশনে প্রশ্ন তোলা হয়- ‘কোনালই কি ময়না?’ এরপরই নিশ্চিত হওয়া যায়, এটি একটি নতুন গানের প্রচারণা।

‘ময়না’ গানটি প্রকাশ পাচ্ছে আগামী ২৪শে জুলাই। এটি ‘গানচিল’-এর নতুন দশ গানের বিশেষ প্রজেক্ট ‘ড্যান্স নাম্বার গান’-এর প্রথম গান। প্রতিষ্ঠানটি এর আগেও ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’-এর মতো জনপ্রিয়, মজার ও নাচের ছন্দে ভরা গান দিয়ে আলোচনায় এসেছে। সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘ময়না’।

গানটি নিয়ে গীতিকার আসিফ ইকবাল বলেন, “এটি আমার লেখা প্রথম ‘লাভবার্ড টাইপ’ গান। আমরা বলতেই পারি- এটা বাংলাদেশের প্রথম ‘ফার্স্ট লাভবার্ড সং’। মানে, ময়না হচ্ছে ভালোবাসার পাখি, সেই ভাবনা থেকেই গানটি লেখা। আমি সাধারণত রোমান্টিক ও সিরিয়াস ধরনের গান লিখি, তবে এবার ভিন্ন কিছু করে দেখলাম।”

সুরকার আকাশ সেন বলেন, এটি মজার, ক্যাচি ও একদম পারফেক্ট ড্যান্স নাম্বার। গানটি কতটা আলাদা, তা সবাই বুঝবেন প্রকাশের পর।

জে.এস/

সংগীত নতুন গান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250