রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

জীবন বীমা করপোরেশনে ৫৪০ পদে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৩ পদে ৫৪০ জন কর্মী নিয়োগ দেবে। গত ৮ই এপ্রিল এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হবে আগামী ১৬ এপ্রিল সকাল ১০টা থেকে। অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

পদের নাম ও বিবরণ

১.পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ১৭৬টি (গ্রেড: ১৩)

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে;

২.পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৬৫টি (গ্রেড: ১৬)

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা 

যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস হতে হবে; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;

৩.পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৯৯টি (গ্রেড: ২০)

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;


প্রার্থীর বয়স

২৮শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে;

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে (http://jbc.teletalk.com.bd) ক্লিক করুন;

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ই মে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন;

আরএইচ/


জীবন বীমা করপোরেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250