বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির  “এ” ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) মধ্যরাতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ছয় শিফটে চলে “এ” ইউনিটের পরীক্ষা। প্রথম দুই শিফটে ছাত্রীদের ও শেষ চার শিফটে ছাত্রদের পরীক্ষা হয়।

আরো পড়ুন: প্রশ্নফাঁস হয়নি, প্রতারক চক্র গুজব ছড়াচ্ছে: ঢাবি উপাচার্য

“এ” ইউনিট ইউনিটের ভর্তি পরীক্ষায় ছেলেদের মেরিট লিস্টে প্রথম হয়েছেন অভিযনান পোদ্দার। জিপিএসহ তার মোট স্কোর ৯৪.৬। অন্যদিকে মেয়েদের মেরিট লিস্টে প্রথম হয়েছেন রুবাইয়া সুলতানা। জিপিএসহ তার মোট স্কোর ৯০.২।

“এ” ইউনিটে ৪৪৬ আসনের বিপরীতে ৩৩ হাজার ৭০৫ ছাত্র এবং ১৬ হাজার ৭১১ ছাত্রী আবেদন করেন। এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভুক্ত মোট ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন জমা পড়েছে। সে হিসেবে এবার প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১০৮ জন শিক্ষার্থী।

এইচআ/  

ফলাফল প্রকাশ জাবি এ’ ইউনিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250