রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

উন্নত আইসিইউ-এনআইসিইউ সেবা দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৩রা জুন ২০২৬

#

সবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্য সেবার ব্রত্য নিয়ে ১৯৯৭ সাল থেকে আধুনিক মানসম্মত ও উন্নত চিকিৎসা প্রদান করে আসছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। আধুনিক মানসম্মত ও উন্নত আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস সেবা প্রদান করে মানুষের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বহির্বিভাগ, অন্তঃবিভাগ, ইমার্জেন্সি ও প্রয়োজনীয় সবধরনের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদ্-দ্বীন হাসপাতাল একটি টার্শেয়ারি কেয়ার সেন্টার হিসেবে নারী-শিশু-পুরুষ নির্বিশেষে সব রোগীদের সেবা প্রদান করছে। এই হাসপাতালে রয়েছে দেশের অন্যতম বৃহৎ শতাধিক শয্যা বিশিষ্ট নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র। এছাড়া অত্যাধুনিক ও উন্নত আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট। এই ইউনিটগুলোতে ইনফেকশন বা সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়। এখানে দেশের স্বনামধন্য চিকিৎসক ও নার্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকেন।

গরিব ও অসহায় রোগীদের সেবায় নামমাত্র মূল্যে সারা বছরই বিভিন্ন সেবা চালু থাকেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে। অযৌক্তিক সিজার এড়ানোর বিষয়ে এই হাসপাতালের ভূমিকা সর্বজনবিদিত। স্বাভাবিক সন্তান প্রসবের বিষয়ে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সব সময় সচেষ্ট ও আন্তরিক। ব্যথামুক্ত স্বাভাবিক ডেলিভারির বিষয়ে আদ্-দ্বীন সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অপ্রয়োজনীয় সিজার বন্ধে আদ্-দ্বীনের সকল হাসপাতালে সচেষ্ট রয়েছে। এমনকি প্রথমবার সিজারিয়ান ডেলিভারি থাকলেও প্রসূতিকে স্বাভাবিক ডেলিভারির বিষয়ে উৎসাহিত করা হয়।

শরীয়তপুর থেকে সেবা নিতে আসা ফাতিমা জানান, আমার প্রথম সন্তান নরমালে এবং দ্বিতীয় সন্তান সিজারের মাধ্যমে হয়েছে। তাই আমি বাসা থেকে সিজারের জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। তবে আদ্-দ্বীন হাসপাতালের ডাক্তার ও নার্সদের আন্তরিক প্রচেষ্টায় আমার রোগীর নরমাল ডেলিভারি করা হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্বাবধানে, অভিজ্ঞ চিকিৎসক ও নার্স দ্বারা রোগীদেরকে সর্বোত্তম সেবা প্রদানসহ সর্বাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট গঠিত। এছাড়া এই হাসপাতালে ৭০০ বেডের মধ্যে ৩০০ টি বেড বিনামূল্যের। এখানে রোগীদের থাকা-খাওয়া সবকিছুই বিনামূল্যে। সরকারের সকল ধরনের রেগুলেটারি নীতিমালা মেনেই হাসপাতাল পরিচালিত হয়।

উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় সেবা কার্যক্রমে কিছুটা ছন্দপতন ঘটলেও, তা কাটিয়ে এখন পুরোপুরি স্বাভাবিক সেবায় ফিরেছে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালে গত ২৪ ঘন্টায় বহির্বিভাগে ১০৫২ জন রোগী সেবা গ্রহণ করেছে। এছাড়া ৬৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ৩৬ জন গর্ভবতী রোগী সন্তান প্রসব করেছেন। এছাড়া এনআইসিইউতে ৫৬ টি নবজাতক শিশু ও আইসিইউতে ৮জন রোগী ভর্তি রয়েছে। মোট ৩৪ জন রোগী কিডনী ডায়ালাইসিস সেবা গ্রহণ করেছে।

আদ্-দ্বীন হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250