রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে : আইজিপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদে সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

রোববার (৭ই এপ্রিল) বেলা সাড়ে ৩টায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেন কি না খোঁজ খবর নেন। 

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশের সব ইউনিট একযোগে দায়িত্ব পালন করছে। 

ঈদের ছুটিতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে জনসমাগম হয়। তাদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানান আইজিপি। 

তিনি আরও বলেন, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম), উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। যাতে যাত্রীরা নিরাপদে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন। 

পুলিশ প্রধান বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় পদ্মা সেতু হয়েছে। সড়কের অবস্থাও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বিভিন্ন বাস কাউন্টারে কথা বলে জানা গেছে, এখনও যাত্রী সাধারণের চাপ তেমন বাড়েনি। সোমবার থেকে যাত্রীর চাপ বাড়বে। 

সতর্কভাবে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানান তিনি। যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে পুলিশ প্রধান বলেন, যাত্রাপথে সহযাত্রীদের দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকবেন। কারণ, এতে অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা রয়েছে এবং ঝুঁকি নিয়ে ট্রাকসহ কোনো বাহনে যাত্রী হয়ে যাবেন না।

আরও পড়ুন: বান্দরবানে কয়েকজন সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার : সেনাপ্রধান

সড়কে নসিমন করিমন ও ফিটনেস বিহীন যানবাহন চলাচল করতে যেন না পারে সে জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান আইজিপি। এর আগে তিনি সায়েদাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টার পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান (ট্রাফিক, দক্ষিণ) ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম, ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইকবাল হোসাইন।

এসকে/ 

আইজিপি ঈদযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250