শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

কানে শুভ্র প্রজাপতি কিয়ারা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা। ‘কান চলচ্চিত্র উৎসব ২০২৪’-এর রেড কার্পেটে ভিন্ন ভিন্ন পোশাক আর নজর কাড়া লুকে মাতাচ্ছেন তারকারা। পিছিয়ে নেই কিয়ারা আদবানিও। গত ১৭ই মে কানে যেন শুভ্র প্রজাপতি হয়ে ধরা দিলেন তিনি।

সাদা হাই স্লিটেড পোশাকে সবার নজর কেড়েছেন কিয়ারা। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। ফ্রেঞ্চ রিভেরা থেকে অফ-হোয়াইট পোশাকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

এদিন প্লাঞ্জ নেকলাইন ও হাই-স্লিটেড গাউনের সঙ্গে হিরের দুল পরেছিলেন কিয়ারা। সঙ্গে পায়ে ছিল হাই-হিল। অভিনেত্রীর পোশাকটি ডিজাইন করেছেন লক্ষ্মী লেহর এবং স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন প্রবাল গুরুং।

আরো পড়ুনকান উৎসবে ঐশ্বরিয়াকে কটাক্ষ

জানা গেছে, গালা ইভেন্টে আন্তর্জাতিক সিনেমার ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের ওপর জোর দেবেন কিয়ারা। অনুষ্ঠানটি সারা বিশ্বের নারীদের একত্রিত করবে এবং বিনোদন শিল্পে তাদের অবদানের স্বীকৃতি দেবে।

গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন  অভিনেত্রী কিয়ারা। আগামী দিনে রাজনৈতিক অ্যাকশন-থ্রিলারে দেখা যাবে এই অভিনেত্রীকে। যেখানে দক্ষিণী সুপারস্টার রাম চরণের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

এ ছাড়া ‘ওয়ার টু’ সিনেমায় জুনিয়র এনটিআর এবং হৃতিক রোশনের সঙ্গেও দেখা যাবে কিয়ারাকে। রণবীর সিংয়ের সঙ্গে ‘ডন থ্রি’ সিনেমাতেও থাকছেন তিনি।

এসি/


প্রজাপতি কিয়ারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250