শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী

হাতের কাছের উপকরণ দিয়ে সহজেই রান্না করার উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকের প্রতিনিয়ত অফিসের পাশাপাশি হোমটাকেও সামলাতে হচ্ছে। এতে করে শরীরের সাথে সাথে মন-মেজাজ খিটখিটে হয়ে যায়। তবে আপনি যদি চান তাহলে সল্প সময়ে হাতের কাছে সীমিত কিছু উপকরণ দিয়ে সহজেই কিছু না কিছু  রান্না করে খেতে পারেন।  

ফ্যাশনে একটা কথা দশকের পর দশক ধরে খুবই জনপ্রিয়, ‘লেস ইজ মোর’। এর মানে, সামান্যই যথেষ্ট।

রুটি, সবজি, ভাত, ডাল, আলুভর্তা, ডিমভাজি, ফ্রিজ থেকে এক পোঁটলা ছোট মাছ বের করে চচ্চড়ি...এতেই চলে যেতে পারে সপ্তাহ। 

আরো পড়ুন : বর্ষায় চুল পড়ছে? জেনে নিন ঘরোয়া সমাধান

আবার অনেকের ঘর থেকে দুই পা ফেললেই মুদি দোকান। সেখান থেকেই ডিম, আলু, আদা, রসুন কিনতে পারছেন। সব সময় যে রেসিপি দেখে উপকরণ সংগ্রহ করে রান্না করতে হবে, বিষয়টি মোটেও তেমন নয়। হাতের কাছে যা কিছু আছে, সেসব দিয়ে রান্না চাপিয়ে দেওয়াও একটা শিল্প। বাড়িতে চাল আছে, ডাল আছে, দু-একটা সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করতে পারেন। ঘরের শিশু থেকে বৃদ্ধ—সবাই খেতে পারবেন। খেতে ভালো লাগবে, পুষ্টিও মিলবে।

এছাড়া ডিমভর্তা, ভাজি, কোরমা, তরকারি—নানা রকমভাবে খাওয়া যায়। এখন তো অনেকের ফ্রিজেই কোরবানির মাংস আছে। চাইলে গরুর মাংসের সঙ্গে পেঁপে, আলু, সয়াবিনের বড়ি, মেটে আলু, মানকচু, ফুলকপি, পটোল এসবও যোগ করতে পারেন। সহজ কথায়, বাড়িতে যেসব উপকরণ আছে, সেসব দিয়েই সহজে রান্না করা সম্ভব নানা পদ।

এস/ আই.কে.জে/


রান্না টিপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250