বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

জাপানকে হারিয়ে জার্মানি এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজের অবস্থান জার্মানির কাছে হারিয়েছে জাপান। ২০২৩ সালে জাপানের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ ছিল ৫৯১.৫ ট্রিলিয়ন ইয়েন বা গত বছরের গড় বিনিময় হারের ওপর ভিত্তি করে প্রায় ৪.২ ট্রিলিয়ন ডলার। জার্মানির প্রাথমিক জিডিপি জাপানকে ছাড়িয়ে প্রায় ৪.৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। 

আরো পড়ুন : রোজায় পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

১৯৬৮ সাল থেকে কয়েক দশক ধরে জাপানের অর্থনীতি ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। তবে ২০১০ সালে চীন জাপানকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার পর ২০২২ সাল পর্যন্ত তৃতীয় স্থান ধরে রেখেছিল জাপান। জার্মানির জনসংখ্যা জাপানের প্রায় দুই-তৃতীয়াংশ। 

১৯৯০-এর দশকের গোড়ার দিক থেকে দীর্ঘায়িত ধীরগতির প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির ফলে ভোক্তা ব্যয়ের পরিমাণ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিনিয়োগ হ্রাস পায়। দুর্বল ইয়েন ডলারের বিপরীতে যখন জাপানের অর্থনীতির মূল্য কমিয়ে দিয়েছে, সেই সময় জার্মানিতে উচ্চ মূল্যস্ফীতি নামমাত্র জার্মান জিডিপি বৃদ্ধিতে সাহায্য করেছে।  

সূত্র : এনএইচকে ওয়ার্ল্ড।

এস/ আই.কে.জে/


জাপান জার্মানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250