বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সংরক্ষিত মহিলা আসনে কারো সঙ্গে জোট করবে না জাপা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে কারো সঙ্গে জোট করবে না জাতীয় পার্টি (জাপা)। আর মহাজোটের সঙ্গেই থাকবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। 

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে দল দুটো থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে রোববার (২৮শে জানুয়ারি) জানা গেছে।

জাপা মহাসচিব মজিবুল হক চুন্নু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে জাতীয় পার্টি (নিবন্ধন নং-১২) কোনো জোটে যোগদান বা অন্য কোনো দলের সঙ্গে জোট গঠন করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অন্যদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর লেখা চিঠিতে বলা হয়েছে, জাসদ মনোনীত ও মহাজোটের প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে এ কে এম রেজাউল করিম তানসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। তাকে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মহাজোটের জোটভুক্ত হিসেবে গণ্য করার জন্য বলা হয়েছে জাসদের পক্ষ থেকে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ৫ বিশেষ সহকারী নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে দল ও জোটভিত্তিক মহিলা আসন বণ্টন করা হয়েছে। এক্ষেত্রে আসন বণ্টনের পর ভোটার তালিকা করে নির্বাচন দেয় নির্বাচন কমিশন। সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীদের চিঠি দিয়ে জোটের তথ্য দিতে বলেছে নির্বাচন কমিশন।

এসকে/ 

নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250