বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগির পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগিরই পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার (২২শে ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের ‘টপ লেভেলে’ কিছু পরিবর্তন শিগগির আসবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন সরকার গঠনের পর থেকেই পুলিশের শীর্ষ পদে রদবদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ–এর কমিশনার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–এর মহাপরিচালক পদে কারা আসতে পারেন, তা নিয়ে চলছে জল্পনা।

পুলিশের অভ্যন্তরীণ আলোচনায় সম্ভাব্য কয়েকজন কর্মকর্তার নাম ঘুরছে। তাদের মধ্যে রয়েছেন—হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির, সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, অবসরে যাওয়া অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সাবেক সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ।

পুলিশের সূত্র জানিয়েছে, আইজিপি, ডিএমপি কমিশনার ও র‍্যাব মহাপরিচালক পদে নিয়োগের জন্য ইতিমধ্যে তদবির শুরু হয়েছে। নিয়োগপ্রার্থীরা দলের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করছেন এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও চুক্তিভিত্তিক নিয়োগের চেষ্টা করছেন।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, সরকারের পক্ষ থেকে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা নেই; শীর্ষ পদগুলোতে নিয়োগ হবে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে।

জে.এস/

সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250